রাতের আঁধারে তালায় কৃষকের ২০০ মন আম কেটে সাবাড়

সাতক্ষীরার তালায় এক কৃষকের ৭ বিঘা জমির আম রাতের আঁধারে সাবাড় করে দিয়েছে দুর্বত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৩ লক্ষ টাকা। উপজেলার নুরুল্লাহপুর মাঠের ফিরোজ সরদারের আম বাগান শনিবার গভীর রাত ঘটনাটি ঘটেছে।

উপজেলার বারুইহাটি গ্রামের মোঃ ওমর সরদারের ছেলে মোঃ ফিরোজ সরদার জানান, সে উপজেলার মেহাদী গ্রামের বাবলুর রহমানের কাছ থেকে ৭ বিঘা জমিতে লাগানো আম গাছ কিনে নেয়। তিনি জানান, পরের কাছ থেকে টাকা ধার দিনা করে কষ্টে আম বাগানটি কিনেছিল। একই এলাকার মোঃ আলার সাথে তার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে বারুইহাটি গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ আলা এ কাজটি করে বলে তিনি অভিযোগ করেছেন।

এ বিষয় তালা থানা ওসি মেহেদী রাসেল বলেন, এঘটনায় রবিবার সকালে থানায় একটি অভিযোগ করা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর