এই মাসের মধ্যেই দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
একইসাথে তারা জানিয়েছে, আগামী আগামী ৩১ মে পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ থেকে ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
রোববার (৩ মে) সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একথা জানায় আইইডিসিআর।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকটি সচিবালয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে। বৈঠকে অংশ নিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ, এফবিসিসিআই এবং পুলিশের আইজিসহ আইইডিসিআর এর কর্মকর্তাবৃন্দ।
বার্তাবাজার/এসজে