বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে তিন’শ দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উদ্যোগে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল, ১টি সাবান ও ১টি মাস্ক দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম জাহিদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, জেলা আনসার কমান্ডার সেলিমুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিরুল ইসলাম, উপজেলা সদরের প্রশিক্ষক রাজিবুল ইসলাম ও বুড়াইচ ইউনিয়নের দলনেতা লাল মিয়া প্রমুখ।
বার্তা বাজার/এম.সি