পানিতে ডুবে তালায় এক শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়ছ। রবিবার সকালে তালার জালালপুর এ ঘটনা ঘটেছে।

নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে জালালপুর গ্রামের মো: ফারুক মোড়লের ছেলে মোহাম্মদ উল্লাহ(৩) পুকুরে ডুবে মারা যায়। শিশুটি খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তালা থানা ওসি মেহদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর