করোনা জয় করে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার ২য় করোনা আক্রান্ত ব্যক্তি

গত ১৩ এপ্রিল করোনা ভাইরাস পজেটিভ হওয়ার ২১ দিনপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার চরতেরটেকিয়া গ্রামের উসমান মিয়া। তিনি উপজেলার ২য় করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন। আজ (রোবাবর) বিকেলে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, উসমান মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হয়েছিলো। ২৩ দিন পর তার করোনা নেগেটিভ হওয়ায় আজ সুস্থতার মেডিকেল সার্টিফিকেটসহ বাড়িতে পাঠানো হয়।

এছাড়াও দুপুরে ১ চিকিৎসকসহ আরও ১৩ জনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে জেলায় সুস্থ হলো ৩ ডাক্তারসহ মোট ২০ জন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর