এবার দেশে ভিন্ন বয়সের করোনা রোগীর মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় নতুন ০২ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। করোনায় মারা যাওয়াদের বেশিরভাগই ষাটোর্ধ্ব কিংবা বয়স্ক হলেও এবার ভিন্ন নয়সের একজন মারা গেছেন। রোববার (০৩ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মাঝে একজনের বয়স ষাটোর্ধ্ব হলেও অন্যজনের বয়স অনেক কম। কিশোর ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মাঝে। মারা যাওয়া দুজনের মাঝে একজন রংপুরের এবং অপরজন নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন।

উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর