দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৬৩ জন।
রবিবার (০৩ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিনে মৃত্যু হয়েছে আরও ০২ জনের। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬৩ জন।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।
বার্তাবাজার/এমকে