দেশে মহামারি করোনা থেকে এই পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ হয়েছে। যার মধ্যে বেশিরভাগই ঢাকার। রোববার (০৩ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান দেশে এই পর্যন্ত বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬৩ জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই সুস্থ হয়েছেন ৬২৪ জন। বাকিরা অন্য বিভাগের রোগী।
তিনি আরও জানান, ঢাকা বিভাগের ঢাকা মেট্রোপলিটন বাদে বাদে বাইরের জেলাগুলোতে ২৭২ জন সুস্থ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭২ জন, রাজশাহীতে ২, খুলনায় ৬, বরিশালে ২৯, সিলেটে ২, ময়মনসিংহে ৩১ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে ২৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৬৫ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৫৫ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৫২ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।
বার্তাবাজার/এসজে