ভাসানচরে গেল প্রথম রোহিঙ্গাদল

দীর্ঘদিন ধরে প্রতুত করে রাখা নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অবশেষে পাঠানো হলো প্রথম দলকে। শুক্রবার (১ মে) রাতে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের ছোট একটা দলকে শনিবার (২ মে) ভাসানচরে পাঠানো হয়েছে। তাদেরকে ক্যাম্পে পাঠানোর বিষয়টা নিশ্চিত করেছেন ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তবে ওই রোহিঙ্গা দলে কতজন য়াছে তা নিশ্চিত করে বলা যায়নি। একটি সূত্র জানিয়েছে দুটিতে ৭০ জনের মত রোহিঙ্গা ছিল। তাদেরকে কোস্টগার্ডের মাধ্যমে সেখানে নেয়া হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘শুক্রবার রাতে ছোট ছোট ডিঙি নৌকায় করে বেশ কিছু রোহিঙ্গা মিয়ানমার থেকে দালালদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের মাধ্যমে কোস্টগার্ড তাদের আটক করে প্রথমবারের মতো ভাসানচরে পাঠানো হয়েছে। এটাই রোহিঙ্গাদের প্রথম কোনো দল, যাদের ভাসানচরে পাঠানো হলো। এদের খাদ্যসহ সবধরনের ব্যবস্থা আপাতত দেয়া হবে।’

এর আগে সরকার নোয়াখালীর ভাসানচরকে রোহিঙ্গাদের বসবাসের উপযোগী করতে প্রকল্প নেয়। মন্ত্রী বলেন, বর্তমানে ভাসানচরে বসবাসের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর