কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখা ও মাস্ক ব্যবহার না করায় এক ব্যবসায়ীসহ ৬জনকে ৫ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৩ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের কাছে এ জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)একেএম লুৎফর রহমান ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার অপরাধে পৌরসদর বাজারের কাপড় ব্যবসায়ী মো. শরিফ মিয়া কে পাচঁ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও মাস্ক ব্যবহার না করায় মির্জাপুর ও পাকুন্দিয়া এলাকায় পাচঁ জনকে ৯০০টাকা জরিমানা করা হয়।
এসময় পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির মো.শাহ আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করেছেন।
বার্তা বাজার/এম.সি