বিনা পারিশ্রমিকে ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের কারনে শ্রমীক সংকট ও আতংকগ্রস্থ কৃষকদের ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগ। টাকা দিয়ে যেখানে শ্রমিক পেতেই হিমশিম খেতে হচ্ছে সেখানে বিনা পারিশ্রমিকে ধান কেটে কৃষকের মুখে হাসি ফোটান রামগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

শনিবার রামগঞ্জ উপজেলায় ৩য় বারের মত রোজা রেখে এক অসহায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছেন রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক সৈকত মাহমুদ শামছু, পৌর যুবলীগের আহবায়ক মামুন আকন্দ,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মোজাম্মেল হক। এই সময় ধান কাটায় সহযোগিতা করেন উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে ও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের অনুপ্রেরণায় যুবলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এক অসহায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করেছি। কোন কৃষকের ধান কাটায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের যুবলীগ সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ।আল্লাহ সকলকে এই মহামারী থেকে হেফাজত করুক।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর