মহামারি করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বই লকডাউনে। প্রতি সেকেন্ডেই বাড়ছে মৃতের সংখ্য। এর মাঝে পাকিস্তানে একদিনে মারা গেছে ২১ জন। এর আগে দেশটিতে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। দ্য ডনের খবরে জানানো হয় মৃতদের মধ্যে প্রায় অর্ধেকই খাইবার পখতুনখাওয়া প্রদেশের নাগরিক।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার (২ মে) পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা শোনাক্ত হয়েছে ১৮ হাজার ৭০০ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টাতেই ১ হাজার ২৯৭ জন। তবে সম্প্রতি পাঞ্জাবে প্রতিদিন করোনা পরীক্ষার সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
প্রধানমন্ত্রী ইমরানে খানের বিশেষ সহকারী ডা. মির্জা জানান, ১ মে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ১ হাজার ২৯৭ জনের। মারা গেছেন ৩২ জন। আক্রান্ত ও মৃতের এই সংখ্যা নতুন রেকর্ড।
এদিকে মির্জা বলেন, মৃত ৩২ জনের মধ্যে ৩১ জনই মারা গেছেন হাসপাতালে। একজন মারা গেছেন বাড়িতে। ১৪ জনকে রাখা হয়েছে ভেন্টিলেটরে। ১৭ জন আছেন আইসিইউতে।
বার্তাবাজার/এসজে