কিম জনসম্মুখে আসার পরদিনই দুই কোরিয়ার গোলাগুলি

উত্তর কোরিয়ার একনায়ক প্রেসিডেন্ট কিম জং উন ২০ দিন আত্মগোপণে থাকার পর জনসম্মুখে এসেছে গতকাল। আর আজই সীমান্তে দুই দেশের মাঝে গোলাগুলির ঘটনা ঘটে গেছে। রোববার (৩ মে) স্থানীয় সময় সকালে দক্ষিণ কোরিয়ার সীমান্তের একটি গার্ড পোস্টকে ঘিরে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গোলাগুলিএ এই ঘটনার পর থেকে দুই কোরিয়ার মধ্যবর্তী সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

এক বিবৃতিতে দক্ষিণের জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, স্থানীয় সময় ৭টা ৪১ মিনিটে উত্তর কোরিয়ার দিক থেকে দক্ষিণ কোরিয়ার সীমান্তের একটি গার্ড পোস্ট লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়।

এর জবাবে দক্ষিণ কোরিয়ার দিক থেকে উত্তরের দিকে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর