গাজীপুরে করোনা আক্রান্ত নতুন কেউ নেই

গাজীপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে কোন রোগী করোনা আক্রান্ত হয়নি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

রবিবার (০৩ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ১ মে ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার কোথাও কোন করোনা পজিটিভ ধরা পড়েনি।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৯২৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পাঠানো হয়েছিল ৭৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর