মাস্ক তৈরি করার জন্য ১০ রকমের কাপড় ব্যবহার করা হয়। তারমধ্যে সূতি,সিল্ক, পলিয়েস্টারসহ আরও নানবিধ সূতার কাপড়। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, গেঞ্জি বা টি-শার্টে ব্যবহৃত কাপড়ের তৈরী মাস্কে সবচেয়ে ভাল কাজ করে।
ওই গবেষক দলে আছেন এক বাংলাদেশি অধ্যাপকও। ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তাহের সাইফ। দুই পিএইচডি গবেষককে নিয়ে এই গবেষণা করছেন তিনি। বাংলাদেশের ছাত্র ইমন ও তুরস্কের আনুর আইদিন নামের দুই ছাত্রকে নিয়ে করা এই গবেষনায় তারা এমন ফল পেয়েছেন। তাদের এই গবেষণাপত্র গত ২৪ এপ্রিল ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিজ্ঞান সার্ভারের ওয়েবসাইটে (www.medrxiv.org) প্রকাশিত হয়।
অধ্যাপক তাহের সাইফ বলেন, খুব সাধারণ বিজ্ঞানের প্রয়োগ করে এই গবেষণা চালানো হয়েছে। বিশেষ অনুমতি নিয়ে গত মার্চ মাসের শেষ দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব খুলে এই গবেষণা শুরু করি।’
তাহের সাইফ মাস্ক তৈরির জন্য সিল্ক, সুতি, পলিয়েস্টার, কৃত্রিম তন্তুসহ ১০ রকমের কাপড় নেন। তাঁদের সামনে মান হিসেবে ছিল সার্জিক্যাল মাস্ক। তাহের সাইফ বলেন, ড্রপলেটস আটকাতে এবং শ্বাসপ্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে কার্যকর। গবেষণায় গেঞ্জি বা টি-শার্ট তৈরিতে ব্যবহূত কাপড়ে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়।
বার্তাবাজার/এসজে