ইটের দেয়াল ধসে ৭ম শ্রেণির শিক্ষার্থী নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় নির্মাণাধীন একটি ঘরের ইটের দেয়াল ধসে ইভোন জোমাদ্দার (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইভোন পানাইল ইউনাইটেড একাডেমির ৭ম শ্রেণির শিক্ষার্থী ও একই এলাকার হুমায়ুন জমাদ্দারের ছেলে।

এলাকাসূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ইভোন তার বাড়ির নির্মাণাধীন ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে ঘরের ইটের দেয়াল ধসে তার ওপর পরে। এতে সে ইটের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়া পথে পথিমধ্যে রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য কাদের খন্দকার বার্তা বাজারকে বলেন, ‘ছেলেটি রোজা ছিলো। রোজা শেষে ইফতার করে ওই ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ তার ওপর ইটের দেয়াল ধসে পড়ে তার মৃত্যু হয়।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর