মহামারি করোনার ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে আরো ২ জন মারা গিয়েছে। এই নিয়ে মৃত্যু মিছিলে জেলার ৪৮টি প্রাণ যোগ হলো। নতুন করে সেখানে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। যাতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৬ জনে। রোববার (৩ মে)স কালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।
জেলায় মোট আক্রান্তের অর্ধেকের বেশি সিটি করপোরেশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত সদর উপজেলায়। মোট আক্রান্তের হিসাবে সিটি কর্পোরেশন এলাকায় ৬৩২ জন, সদর উপজেলায় ২৯৯, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন।
মৃত্যুর হিসাব করলে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৪ জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
বার্তাবাজার/এসজে