যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। সবচেয়ে বেশি ২শ’ ৯৯ জন মারা গেছেন নিউইয়র্কে। তবে শনিবার (০২ মে) আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। এদিকে, ব্রাজিলে একদিনে ৩শ’ ৪০ মারা গেছেন।
দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৯৭ হাজার। মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি। এছাড়া, কানাডায় নতুন করে ১শ’ ৭৫ জন, ভারতে ১শ’, ইকুয়েডরে তিন শতাধিক, মেক্সিকোতে ১শ’ ১৩ জন মারা গেছেন।
বিশ্বব্যাপী একদিনে মারা গেছেন ৫ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ছাড়িয়েছে ৮৩ হাজার। এ নিয়ে মোট আক্রান্ত ৩৪ লাখ ৮১ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার। সুস্থ হয়েছে ১১ লাখ ৮ হাজারের বেশি।
বার্তাবাজার/এমকে