চীনে টানা ৫ দিন করোনায় মৃত্যু নেই

গত বছর ৩১ ডিসেম্বর চীন থেকে শুরু হওয়া মরণঘাতী করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ২১২ দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। এদিকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৪৮ হাজার ৪৮৩ জন। আর মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৮০ জনের। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ লাখ ২১ ৭৭৬ জন।

বর্তমানে বিশ্বের শক্তিশালী দেশগুলোও এই ভাইরাসের কাছে বিপর্যন্ত। সেখানে দিন দিন আক্রান্ত ও মৃত্যুর তালিকা দীর্ঘতর হচ্ছে। তবে চীনে এই ভাইরাসের প্রকোপ দ্রুত ছড়িয়ে পড়লেও বর্তমানে এই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানায়, গত পাঁচদিনে দেশটিতে নতুন করে মাত্র দু’জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে গত পাঁচদিনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, চীনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৭৭ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ হাজার ৬৩৩ জন।

তবে, দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৭১৩ জন। দেশটিতে বর্তমানে করোনায় অ্যাক্টিভ কেস ৫৩১টি। এদের মধ্যে ৩৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর