ভারতে করোনায় একদিনে মৃত্যু ১০০, আক্রান্ত প্রায় আড়াই হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় আড়াই হাজার মানুষ। করোনার প্রকোপ শুরুর পর থেকে একদিনে এত বেশিসংখ্যক রোগী কখনও বাড়েনি ভারতে। খবর আনন্দবাজার ও এনডিটিভির।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৪২ জন। দেশে মোট সংক্রমণের সংখ্যা ৩৯ হাজার ৬৯৯ জন। গত একদিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০০ জন। সব মিলিয়ে মৃত ১ হাজার ৩২৩।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক হাজারেরও বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন। সুস্থ হওয়ার হার ক্রমশ বাড়ছে। এখন তা ২৬.৬৫ শতাংশ। কয়েক দিন আগেও যা কুড়ির আশপাশে ছিল।

মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। সেখানে মৃতের সংখ্যা ৪৮৫। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব সরকার জানিয়েছেন, লকডাউনের ফলে আটকেপড়া পরিযায়ী শ্রমিক, পর্যটক, তীর্থযাত্রী বা শিক্ষার্থীদের এক জেলা থেকে অন্য জেলায় বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার ছাড়পত্র দেবেন পুলিশের ডেপুটি কমিশনাররা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর