ভয়াবহ দাঙ্গায় ভেনেজুয়েলার জেলখানায় নিহত ৪৭

ভেনেজুয়েলার জেলখানায় ভয়াবহ দাঙ্গায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন ও আহত হয়েছেন শতাধিক। এমন খবরই গণমাধ্যমকে জানায় দেশটির বিরোধীদলীয় এক রাজনৈতিক দল ও কারা অধিকার আদায়ের একটি সংস্থা।

মারিয়া বিত্রিস মার্তিনেস নামের এক বিরোধীদলীয় সংসদ সদস্য জানায়, পসচীম ভেনেজুয়েলার পর্তুগেসা রাজ্যের লস লানোসে এই ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) বার্তাসংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানান, “এখন পর্যন্ত আমরা ৪৭ জনের মৃত্যু এবং ৭৫ জনের আহতের খবর জানতে পেরেছি।”

ভেনেজুয়েলার সেনাবাহিনীর এক প্রতিবেদন উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, পর্তুগেজা রাজ্যের রাজধানী গুয়ানারেতে অবস্থিত কারাগারটিতে শুক্রবার বন্দীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। ‘তারা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ব্যাপক সংখ্যায় পালিয়ে যাওয়ার’ চেষ্টা চালিয়েছিল। তাতে কারা পরিচালকও আহত হয়েছেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

কারা অধিকার সংস্থাটি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে ভেনেজুয়েলার কারাগারগুলোতে সহিংসতায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭০ শতাংশের মৃত্যুই হয়েছে যক্ষ্মা জাতীয় রোগে আক্রান্ত হয়ে এবং ওষুধের অভাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর