করোনায় মৃত্যু ২ লাখ ৪৪ হাজার, আক্রান্ত ৩৪ লাখ ৮৪ হাজার

মহামারি করোনাভাইরাসে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭৭৮ জনের। আর এতে আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৮৪ হাজার ১৭৬ জন। সুস্থ হয়ে উঠেছে ১১ লাখেরও বেশি রোগী।

করোনায় বিপর্যস্ত হওয়ার তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৪৪ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ লাখ ৫৮ হাজার ৩১০ জন।

করোনায় মৃতের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ দেশ ইতালি। দেশটিতে ২৮ হাজার ৭১০ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর