এবার প্রথমবারের মতো কানাডার মসজিদেও আজানের অনুমতি

চলমান মহামারি করোনার দুর্যোগপূর্নকালে একের পর এক অমুসলিম দেশের মসজিদে আজান প্রচার করার অনুমতি দেয়া হচ্ছে। এবার প্রথমবারের মতন আজানের অনুমতি দেয়া হলো কানাডার মসজিদে। দেশটির বিশেষ কয়েকটি শহরের মসজিদে লাউডস্পিকারে আজান দেয়ার অনুমতি দেওয়া হয়েছে। রমজান মাস উপলক্ষেই এই অনুমতি।

দেশটির রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, হ্যামিল্টন ও এডমন্টন শহরে বিভিন্ন মসজিদের লাউডস্পিকার থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান প্রচার করা হবে। এসব শহরের কর্তৃপক্ষ থেকেই অনুমতিটা দেয়া হয়েছে।

ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে রমজান মাস উপলক্ষে এই আজান দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।

তবে দেশটির অটোয়া মসজিদের ইমাম সাইয়েদ তরা জানান, রমজানের পরও যেন আজান প্রচার করা যায় ও কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সে চেষ্টা চলছে । আনাতোলি, ডেইলি সাবাহ, পার্স টুডে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর