মহামারি করোনাভাইরাসে বেসামাল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ড মিটার’ এর সর্বশেষ তথ্য অনুযায়ী (রবিবার ভোর সোয়া ৪টা) যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৭ হাজার ২২৮ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছে সর্বমোট ১১ লাখ ৫৬ হাজার ৫৬৭ জন। যার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭১৪ জন।
এছাড়াও দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৪৩ জন।
গত বছর ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৭২ হাজার ৫০৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৭ জনের।
বার্তা বাজার / ডাব্লিও.এস