নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৯ পুলিশ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৮ জন কর্মকর্তা ও ১ জন কনস্টেবল রয়েছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে আছেন- ৫ জন উপ পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ পরিদর্শক (এএসআই), ২ জন প্রশিক্ষণরত উপ পরিদর্শক (পিএসআই) ও একজন কনস্টেবল।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আমাদের থানার ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের ৮জনকে জেলা পুলিশ লাইন্সে ও একজনকে থানা এলাকায় আইসোলেশনে রাখা হয়েছে।
এতে থানায় পুলিশ কর্মকর্তার সংকট দেখা দিয়েছে। আমরা নতুন ও বিকল্প টিম মিলিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস