আমাদের ওপর অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে

সাদা পোশাকে টাইগাররা ২০ বছর পার করলেও পৌছাতে পারেননি সাফল্যের ছুড়ায়। ওয়ানডে,টি-টোয়েন্টিতে যতটা রঙ্গীন টাইগারদের পরিসংখ্যান, ততটাই বিবর্ণ পাঁচ দিনের ম্যাচে। লাল-গোলাপি বলের ক্রিকেটে এখনো তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি টাইগাররা।

এমনকি গতকালকে প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাংকিংও বাংলাদেশকে আশাহত করেছে। রেটিং পয়েন্টের দিক দিয়ে শিশুতুল্য আফগানিস্তানও টাইগারদের ছাপিয়ে গিয়েছে। তাও আফগানরা এখনো র‌্যাংকিংয়ের খাতায় ওঠার মতো প্রয়োজনীয় ম্যাচ খেলেনি বলে রক্ষা। নাহলে এই পিচ্চিদের কাছেই ইজ্জতহানি হয়ে যেত টাইগারদের।

একের পর এক ব্যর্থতার কারণে ভক্তরা প্রায় তামিম-মুশফিকদের খোঁচা দিয়ে বলেন যে, তাঁদের টেস্ট ক্রিকেটের প্রতি কোনো মনোযোগ নেই। তাই তো অমনোযোগী ছাত্রের মতো বারবার পরীক্ষায় ফেল করে চলেছেন তাঁরা।

তবে নিজেদের বিরুদ্ধে আনা এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করলেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তাঁর দাবি, টেস্ট ক্রিকেটকেই তাঁরা সত্যিকারের ক্রিকেট বলে মনে করেন এবং লম্বা ফর্ম্যাটে ভালো করার জন্য তাঁরা প্রতিনিয়ত খাটাখাটুনি করে যাচ্ছেন।

তাছাড়া রুবেলের দাবি, তাঁদের ঘাড়ে অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি এটাও জানান যে, তাঁর সতীর্থ মোস্তাফিজুর রহমানও টেস্ট ক্রিকেটে নিজেকে মেলে ধরার জন্য যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর ভাষ্যমতে, ‘প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকার পরও আমি এখনো টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করছি।

আর একটি বিষয় স্পষ্টভাবে বলতে পারি, আমি হাল ছাড়ব না। মোস্তাফিজকেও এমন কথা প্রায়ই শুনতে হয়েছিল। কিন্তু আমি নিশ্চিত, টেস্ট ক্রিকেট পাকাপোক্ত হতে মোস্তাফিজ তার সর্বোচ্চ চেষ্টা করছে। আমি তাকে চিনি। সে হাল ছেড়ে দেয়ার মতো খেলোয়াড় না। আমাদেরকে যে দোষ দেয়া হচ্ছে তা অন্যায়।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর