করোনায় ভারতের সাবেক বিচারপতির মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপাঠি (৬২) নামে ভারতের এক সাবেক বিচারপতি। শনিবার রাত পৌনে নয়টার দিকে তার মৃত্যু হয়। ইতিমধ্যে দেশটিতে মরণঘাতী এ ভাইরাসে প্রাণহানীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়, গত ২ এপ্রিল করোনা পজিটিভ আসার পর বিচারপতি ত্রিপাঠিকে দিল্লির অল ইন্ডিয়া ইনিস্টিটিউ অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভারতীয় এ বিচারপতির মেয়ে ও বাবুর্চিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু আইসোলেশনে থাকায় ও পর্যাপ্ত চিকিৎসায় তারা সুস্থ হয়ে উঠেছেন।

ছত্তিশগড় রাজ্যের সাবেক প্রধান বিচারপতি ত্রিপাঠি আক্রান্ত হওয়ার পর দিল্লির ওই ট্রমা সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল বলেও জানায় এনডিটিভি। অবস্থার অবিনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। সংক্রমণে মৃত্যু হয়েছে ১ এক হাজার ২২৩ জনের। মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনা সংক্রমিত। সেখানে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট, তৃতীয় দিল্লি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর