কারাগার থেকে মুক্তি পেল ১৭০ কয়েদি

দেশের বিভিন্ন কারাগার থেকে ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দিমুক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (০২ মে) তাদেরকে মুক্তি দেয় কারা অধিদফতর।

লঘু দণ্ডে দণ্ডিত মুক্তি পাওয়ার তালিকায় ২ হাজার ৮৮৪ জনের মধ্যে প্রথম ধাপে এদের মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া ১৭০ জনের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছেন।

দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টাল তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই অনলাইন সংবাদমাধ্যমটি জানায়, মুক্তি পাওয়া ১৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের কারাগারগুলো থেকে মুক্ত হয়েছেন ২৯ জন, যাদের ৬ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি। চট্টগ্রাম বিভাগ থেকে মুক্ত হয়েছেন ৪৪ জন।

করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে এর সংক্রমণ ঝুঁকি বেশি। তাই বন্দির চাপ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি সেই উদ্যোগের অংশ হিসেবেই এই বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ৩ ধাপে ২৮৮৪ কয়েদিকে মুক্ত করা হবে। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৩ মাস থেকে ১ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিরা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর