রাশিয়ায় একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৬৭ হাজার ছাড়াল। ইউরোপের দেশ স্পেন-ইতালির পর করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে রাশিয়ায়। নতুন রোগী শনাক্তের দিক দিয়ে দেশটি প্রায় প্রতিদিনই তার আগের দিনের রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৯ হাজার ৬২৩ জন রোগী শনাক্ত হয়েছে।

একদিনে যা সর্বোচ্চ। গতকালও একদিনে ৭ হাজার ৯৩৩ শনাক্ত নিয়ে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ছিল। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে রুশ করোনাভাইরাস মোকাবিলা সদর দফতর থেকে এই তথ্য জানিয়ে বলা হচ্ছে, নতুন শনাক্ত রোগী নিয়ে দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৫৪ জন। গতকাল যা ছিল ১ লাখ ১৪ হাজার ৪৩১।

সরকারি কর্তৃপক্ষ বলছে, গতকাল শুক্রবারের চেয়ে আজ শনিবার আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। আশঙ্কা করা হচ্ছে, দেশটির হাসপাতালগুলো রোগীতে পূর্ণ হয়ে যাওয়ার পথে। যদি এভাবে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তেই থাকে তাহলে হয়তো হাসপাতালে অনেক রোগী চিকিৎসা পাবেন না।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর