নাইকোর বিরুদ্ধে মামলা জিতল বাংলাদেশ

কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে বাংলাদেশ। টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে দেয়া রায়ে নাইকোকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত-ইকসিড। আগামী সেপ্টেম্বরের শুনানিতে নির্ধারণ হতে পারে ক্ষতিপূরণের পরিমাণ।

শনিবার (২ মে) একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক প্রতিক্রিয়ার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ইকসিডের রায়ের ফলে নাইকোর দাবি করা পাওনা পরিশোধ করতে হবে না বাংলাদেশকে। এছাড়া ব্লক ৯ বা কুমিল্লার বাঙ্গুরায় নাইকোর সম্পত্তিও বাংলাদেশ নিয়ে নিতে পারবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে সুনামগঞ্জের টেংরাটিলায় নাইকো পরিচালিত গ্যাসক্ষেত্রে কূপ থেকে গ্যাস উত্তোলনের সময় জানুয়ারি ও জুন দুই দফায় আগুন লেগে বিস্ফোরণ ঘটে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর