কানাডার হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬

ন্যাটো জোটের হয়ে মহড়া চলাকালীন অবস্থায় নিখোঁজ হওয়া কানাডার সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। গ্রিক একটি দ্বীপে বিধ্বস্ত হেলিকপ্টারটির ছয় ক্রু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কানাডার সামরিক বাহিনী। তবে তাদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারে থাকা ষষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হলেন সাব-লেফটেন্যান্ট আব্বিগালি কোব্রো। তবে সিক্রোস্কি সিএইচ-৮ সাইক্লোন নামের ওই হেলিকপ্টারটি কেন বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

এর আগে ন্যাটো জোটের পক্ষে আইওনিয়ান সাগরে মোতায়েন কানাডার সামরিক বাহিনীর একটি বিমানবাহী রণতরি থেকে গত বুধবার ওই হেলিকপ্টারটি মহড়া শুরু করে। গ্রিসের পশ্চিমাঞ্চলীয় আইওনিয়ান সাগরে অবস্থিত কেফালোনিয়া নামক দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটির ক্রুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেন, কানাডার সশস্ত্র বাহিনীর ছয় সদস্যের মুত্যুতে দেশের সন নাগরিক যে শোক জানিয়েছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছি আমি। নিহত সবাই এক একজন নায়ক ছিলেন, এবং প্রত্যেকের শূন্যস্থান আর কখনোই পূরণ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র- দ্য গার্ডিয়ান

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর