সিমেন্ট মিক্সারের ভেতরে বসে বাড়ি ফিরছিলেন ১৮ শ্রমিক

ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে প্রাণ বাজি রেখে একটি সিমেন্ট মিক্সারের ভেতরে বসে বাড়ি ফিরছিলেন ১৮ পরিযায়ী শ্রমিক। কিন্তু শেষরক্ষা হল না। তাদের ধরে ফেলল পুলিশ।

মধ্যপ্রদেশের ইন্দোরে ওই মিক্সারের মধ্যে ঢুকে পড়েছিলেন ১৮ শ্রমিক। এদের বাড়ি উত্তরপ্রদেশের লখনউয়ে। ওইটুকু জায়গার মধ্যেই গাদাগাদি করে বসেছিলেন তারা।

সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু উজ্জয়িনী ও ইন্দারের মধ্যে একটি জায়গায় ওই মিক্সারটিকে দাঁড় করায় পুলিশ। কিন্তু মাটি করে দেয় মিক্সারের চালক। তাকে থতমত খেতে দেখে পুলিশের সন্দেহ হয়। তার পরেই ঢাকনা খুলে বের করা হয় ওই ১৮ পরিযায়ী শ্রমিককে।

একটি ভিডিওতে দেখা গেছে, যে ঢাকনা খুলে শ্রমিকরা বেরিয়ে আসছে তা একজনের জন্য যথেষ্ট নয়। তার মধ্যে দিয়েই ভেতরে ঢুকে মাল পত্র নিয়ে বসেছিল ওইসব শ্রমিকরা।

ওই ঘটনায় ওই মিক্সার ট্রাকের চালকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পাশাপাশি ওইসব শ্রমিকদের আপাতত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের বাসে লখনউ পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর