ত্রাণের বিতরণের তালিকা নিয়ে সংঘর্ষ, ২ ক্যামেরাপার্সনের ওপর হামলা

জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এসময় সময় দুইটি ক্যামেরা ভাংচুর করা হয়। ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে সন্ধ্যার পর জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে গণমাধ্যম কর্মীরা সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গেলে উভয় লোকজন ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনদের বেধড়ক মারপিট ও ক্যামেরা দু’টি ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহত ক্যামেরাপার্সনসহ অন্যান্যরা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যামেরা ভাংচুর ও ক্যামেরাপার্সনদের মারপিটের ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর