ব্রিটেনে ২৪ ঘন্টায় আরও ৬২১ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে ২৪ ঘন্টায় ৬২১ জনের মৃত্যু হয়েছে। যার ফলে দেশটিতে মৃতের সংখ্যা দাড়াল ২৮ হাজার ১৩১ জনে। এর আগে শুক্রবার দেশটিতে একদিনে মৃতের সংখ্যা ছিল ৭৩৯ জন।

শনিবার (২ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন কমিউনিটি সেক্রেটারী রবার্ট জেনরিক।

এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে ২৪ ঘন্টায় ব্রিটেনে ৪ হাজার ৮০৬ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৬০ জন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৩৭০ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৪, ওয়েলসে ৪৪ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৪৬৭ জন। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর