সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এটি সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু। তার মৃত্যুর পর করোনা শনাক্ত হয়। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে করোনা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে আগামী ৫ মে থেকে সিঙ্গাপুরের নাগরিকদের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
দেশটিতে শনিবার নতুন করে আরও ৪৪৭ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা ১৭৫৪৮ জন। সুস্থ হয়েছে ১৩৪৭ জন। আইসিইউতে রয়েছে ২৪ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস