কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শ্রীরামদীর রনি স্মৃতি পরিষদ।
পাকুন্দিয়া পৌরসভার ১ নং ওয়াডের শ্রীরামদী গ্রামের প্রয়াত মেধাবী ছাত্র রনির বড় ভাই জেলা ছাত্রলীগের সদস্য আলমগীর হোসেন জনির অর্থায়নে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া শতাধিক জনকে শনিবার (২ মে) বাড়ীতে বাড়ীতে গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন আলমগীর হোসেন জনি, তার ছোট ভাই ইমরান হোসেন (মনি) ও তার পরিবার এবং রনি সৃতি পরিষদের অন্যান্য সদস্যা গন।
বার্তা বাজার/এস.আর