চীনে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১

চীনে গত ২৪ ঘণ্টায় মাত্র একজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আর নতুন করে করোনায় দেশটিতে কোন প্রাণহানি ঘটে নি।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানায়, একদিনে করোনায় একজন আক্রান্ত হলেও মারা যায় নি কেউ। ফলে দেশটিতে মৃতের সংখ্যা আগের ৪ হাজার ৬৩৩ জনেই রয়েছে।

শুক্রবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৮৭৫। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজার ৬৮৫ জন।

এছাড়া শুক্রবার একজনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তিনি বিদেশ থেকে ফিরেছেন। আর স্থানীয়ভাবে নতুন করে কোনো সংক্রমণ নেই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর