পেসার তাসকিন আহমেদের জাতীয় দলে অভিষেকের পর যা অর্জন তার মধ্যে অন্যতম সেরা স্মৃতি ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে হ্যাট্রিক। যা এখনো দেশের হয়ে সবশেষ হ্যাটট্রিক। ক্যারিয়ারের সেরা অর্জনের সেই প্রিয় বল নিলামে তুলছেন তাসকিন আহমেদ।
করোনা মোকাবেলায় দুস্হদের সহায়তার জন্য সেই বলটি ‘অকশন ফর অ্যাকশন’ -এর মাধ্যমে নিলামে তুলেছেন। যার ভিত্তি মূল্য ৩ লাখ। অর্থাৎ ৩ লাখ টাকা থেকে দাম হাঁকানো যাবে বলটির। এ নিয়ে অকশন ফর অ্যাকশন জানায়, আগামীকাল রাত ১১টা পর্যন্ত নিলাম চলবে।
কেএ/বার্তাবাজার