মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জ মোল্লাচর গ্রামের ১১ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে।অভিযুক্ত ধর্ষক সফর উদ্দিন শফি (৪৫)। সে একই গ্রামে ট্রলার চালায় এবং ধর্ষক শহর আলি (৪৮) একই গ্রামে ব্যবসা করে।
শুক্রবার (১ মে) মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক দুটি (মামলা নং ৩ ও ৪) মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান। ধর্ষিতা শিশু তার দাদীর সাথে মোল্লাচর গ্রামের নিজ গ্রামের বাড়িতে বাসবাস করেন।
ধর্ষিত শিশু জানায়, প্রায় দুই মাস যাবৎ শফিউদ্দিন ও শহর আলী প্রায় আমাকে টাকা দিতে চাইতো এবং আমাকে নিয়ে পাশের নির্জণ এক বাসায় নিয়ে ধর্ষণ করতো আর বলতো কাউকে কিছু বললে তোকে আর তোর দাদীকে মেরে ফেলবো বলে হুমকি দিতো।
কিশোরীর দাদী অভিযোগ করে বলেন, শহর আলী আমার বাড়ীতে প্রায় আসতো আর আমাকে প্রায় টাকা দিতে চাইতো আমি বলতাম তোর কাছ থেকে আমি টাকা নিবো কেন? পরে এই বিষয়টা জানাজানি হলে মেয়ের বাবা এলাকার ৭নং ওয়ার্ড কমিশনার সুলতান মেম্বারের কাছে নালিশ দিলে সে অভিযুক্ত ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার জন্য পরামর্শ দেন। পরে শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (০১ মে) সদর থানায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় শহর আলী ও শফর উদ্দিনের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। অভিযুক্ত ধর্ষকরা গ্রাম ছেড়ে পলাতক রয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস