করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের ফেরত আনার দ্বিতীয় ধাপে
শনিবার (২ মে) বাংলাদেশ বিমানে ১৫১ জন ও ইউএস-বাংলা এয়ারলাইন্সে ১৬৭ জন যাত্রী দেশে ফিরেছেন।
এ বিষয়টি নিশ্চিত করেন, বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, দিল্লি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে চিকিৎসার জন্য যাওয়া অনেক রোগী রয়েছেন। এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ ফ্লাইটে দেশে এসেছেন।
বার্তাবাজার/কে.জে.পি