লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতায় আওয়ামীলীগ নেতা শাহজাহান কালা ওরফে কালু মুন্সির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ করেন একই এলাকার অসহায় বিধবা নারী খানু বেগম। গত ২৯ এপ্রিল বুধবার হাছান আলী মিঝি বাড়ীতে ত্রাণের জন্য গেলে এমন প্রস্তাবের শিকার হন ভুক্তভোগী ওই নারী।
শাহজাহান কালু চররুহিতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পদক। খানু বেগম একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আব্দুল মালেকে মেয়ে ও মৃত মুরাদের স্ত্রী।
অভিযোগ রয়েছে কালু মুন্সি বিভিন্ন সময় বিধবা নারীসহ বিভিন্ন নারীদের কু-প্রস্তাব দিয়ে থাকে। যারাই রাজি হয় তাদের সহযোগিতা করে বলে অভিযোগ করেন বিধবা ওই নারী। তিনি রাজি হয়নি বলে পায়নি। এমন একটি রেকর্ডিং অভিযোগ গনমাধ্যম কর্মীদের হাতে আসার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। ওই নারী অভিযোগ করে আরো বলেন এর আগেও একটি কাপড় দিবে বলে তাকে প্রস্তাব দেয়। ওই কাপড় চাইলে সন্ধ্যার পর নিজ হাতে বিধবার বাড়ীতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বলেন আওয়ামীলীগ নেতা কালু মুন্সি।
পরবর্তীতে পেটের দায়ে পুনরায় ত্রাণ চাইতে গেলে প্রস্তাবে রাজি না হলে কিছুই দিবেনা বলে সাফ জানিয়ে দেন এ নেতা।
ভিডিও…
বিধবা নারীকে ত্রাণ দেয়ার কথা বলে আ’লীগ নেতার যৌন নিপীড়ন
বিধবা নারীকে ত্রাণ দেয়ার কথা বলে আ’লীগ নেতার যৌন নিপীড়ন.ইউটিউব- https://youtu.be/ElfA587XUBQবিস্তারিত জানতে ক্লিক করুন- http://bartabazar.com/archives/167288
Gepostet von Barta Bazar am Donnerstag, 7. Mai 2020
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ নেতা কালু মুন্সি জানান, তার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র। তিনি বলেন খানু বেগম তার বাড়ীতে গিয়েছেন ত্রাণের জন্য ঠিকই কিন্তু তার জন্য বরাদ্ধ না থাকায় তাকে দেয়া হয়নি। তবে স্থানীয়ভাবে জমি সংক্রান্ত ঝামেলা আছে, কেউ তাকে দিয়ে এমন অভিযোগ করতে পারে বলে জানান তিনি।
বার্তা বাজার / ডাব্লিও.এস