রাশিয়ার প্রধানমন্ত্রীর পর এবার দেশটির আরো ২জন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
শনিবার(২ মে) করোনা শনাক্তের পর দেশটির এই দুই মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, নির্মাণবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ভ্লাদিমির ইয়াকুশেভ ও উপমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি