জেলার আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে পবিত্র মাহে রমজান মাসে দোকানে মূল্যতালিকা না থাকা ও সরকারি আদেশ অমান্য করে নির্মান কাজ করার দায়ে ১৩জন অর্থদন্ড করা করেছে।
শনিবার (২ মে) আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৫৩ ধারায় ও সরকারি আদেশ অমান্য করায় দন্ডবিধি ২৬৯ ধারায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় আলমডাঙ্গা শহরের হাফিজ স্টোরের মালিক হাফিজুর রহমানকে ১ হাজার, হান্নান স্টোরের মালিক আব্দুল হান্নানকে ৫শ, সিরাজুল স্টোরের মালিক সিরাজুল ইসলামকে ৫ম, লতিফ স্টোরের মালিক আঃ লতিফকে ১হাজার, খোকন ট্রেঢার্সের মালিক শহিদুল হক কাজলকে ১ হাজার, আরিফিন মিয়া মিলনকে ৫শ, আতিকুল ইসলামকে ৩শ, লাল মোহাম্মদকে ৫শ, সুজিত কুমারকে ১হাজার, মিলন দে-কে ১ হাজার, গৌর চন্দ্রকে ১ হাজার ও অর্জুন কুমারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া চরপাড়ায় সরকারি আদেশ অমান্য করায় শরিফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সিদ্ধার্থ মন্ডলসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার