লালমনিরহাট সরকারি কলেজ রোভার স্কাউট এর খাদ্য সহায়তা ও গাছ বিতরণ

লালমনিরহাট জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান লালমনিরহাট সরকারি কলেজ এর রোভার স্কাউট গ্রুপ ২৫ জন অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবার কে খাদ্য সহযোগিতা করেছে।যার মধ্যে ছিলো ১০কেজি চাল,১কেজি ডাল,১লিটার তেল,১কেজি লবন,১কেজি সুজি,১কেজি ছোলা এবং ১কেজি চিনি।

রোভার স্কাউট সদস্যরা করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য শিক্ষার্থীদের ২টি করে পেঁপে ও ১টি করে ডালিম গাছ প্রদান করে।

কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল কবীরের নির্দেশে ইউনিটের আর.এস.এল বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাহবুবার রহমান,সিনিয়র রোভারমেট জাহিদ হাসান,রায়হান আলী ও সিনিয়র রোভারমেট গার্ল ইন রোভার সেলিনা খাতুন উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সম্মান শ্রেনীর অস্বচ্ছল শিক্ষার্থীদের এই সহযোগিতা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিটের গ্রুপ সম্পাদক মোঃ আরমান রহমান। মোঃ আরমান রহমান জানান রোভার স্কাউট চলমান করোনা পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি,ত্রাণ সহযোগিতা সহ করোনা পরিস্থিতির পরবর্তী সময়ের কথা বিবেচনা করে গাছ বিতরণ করছে। এই কার্যক্রম চলমান থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর