ত্রিশালে নিন্ম আয়ের মানুষের পাশে রুপকথা ফাউন্ডেশন

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামণরোধে দেশজুড়ে লগডাউন ঘোষনার পর বন্ধ হয়ে যায় সবধরনের কর্মযজ্ঞ। এতে চরম বেকায়দায় পড়েন দিনমজুরসহ নিন্ম আয়ের সকল শ্রেণিপেশার মানুষ।

দেশের এমন চরম সংঙ্কটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মনিরুজ্জামান খোকন ও মৌসুমি রহমান মুন্নি দম্পত্তি তাদের একমাত্র মেয়ের নামে গড়ে তোলেন রুপকথা ফাউন্ডেশন।

শুক্রবার (১ মে) রাতে রুপকথা ফাউন্ডেশনের উদ্যোগে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের দেড়শতাধিক নিন্ম আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মৌসুমি রহমান মুন্নি।

এসময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান খোকন, ফরহাদ হোসেন, স্থানীয় হাবিবুর রহমান লিখন, মুকিম ও ইয়াহিয়া প্রমূখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর