করোনায় যখন বিপর্যস্ত বিশ্ব তখনই উহানে খুলে দেয়া হচ্ছে দর্শনীয় স্থান

মহামারি করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত বিশ্ব। এমন অবস্থায় স্বাভাবিক হচ্ছে চীনের পরিস্থিতি। খুলে দেয়া হয়েছে করোনার উৎপত্তিস্থল উহানের দর্শনীয় স্থান দ্যা ইয়েলো ক্রেন টাওয়ার।

স্বাভাবিক সময়ে সকাল ৮টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি খোলা থাকলে। এক্ষেত্রে আগে থেকে টিকিং বুকিং করে রাখতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে সব দর্শনার্থীদের শরীরে তাপমাত্রা পরীক্ষার পর গ্রিন কার্ড পেলেই তারা প্রবেশের অনুমতি পাবে।

এরই মধ্যে ১২ টি বিখ্যাত স্থাপনা সহ হুবেই প্রদেশের ২৬৬টি ট্যুরিস্ট স্পট খুলে দেয়া হয়েছে। অনেক পার্কেই এখন রয়েছে দর্শনার্থীদের আনাগোনা। শরীরের তাপমাত্রা এবং স্বাস্থ্য বিষয়ক অন্যান্য পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করানো হচ্ছে। পার্কের ভিতরে দূরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বিষয়টি সবসময় গুরুত্ব দিচ্ছে কতৃপক্ষ। পুরো পার্কে কয়জন মানুষ ধরতে পারে সে বিষয়ে তদারকি করছে তারা। এক্ষেত্রে করোনার কারণে পৃথিবীর যেসব থিম পার্ক বন্ধ রয়েছে তারাও পরবর্তীতে একই নিয়ম অনুসরণ করতে পারবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর