সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

শনিবার (২রা মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার সাভার ও ধামরাই উপজেলার সর্বেশেষ করোনা পরিস্থিতির তথ্য অনুযায়ী সাভারে নতুন করে আর কেউ করোনা পজিটিভ শনাক্ত হয়নি। এজন্য এই সংখ্যা বৃদ্ধি না পাওয়ায় মোট আক্রান্তের সংখ্যা গতকাল (শুক্রবার) পর্যন্ত যা ছিলো সেই ৩৪ জনেই অপরিবর্তিত রয়েছে।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা জানান, নতুন করে আজ (শনিবার) সাভারে কেউ করোনা পজিটিভ শনাক্ত হননি। তবে আজ আমরা মোট ৩৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠিয়েছি। তবে সেখান থেকে এখনো পর্যন্ত রিপোর্ট আমাদের হাতে আসে নাই।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(UHFPO) ডাঃ নূর রিফফাত আরা জানান, ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৩০৫ জনের। এদের ভিতরে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭ জন। এখনও পর্যন্ত কেউ মারা যাননি এই উপজেলায়।

ছবি:বার্তাবাজার।

তবে বার্তা বাজারকে তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন প্রথম করোনা আক্রান্ত এক নারী স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে আজ (শনিবার) বাড়ি ফিরে গেছেন। করোনামুক্ত হওয়া ওই স্বাস্থ্যকর্মীর নাম আয়েশা (৪৫) বলে জানান তিনি।
ছবি:বার্তাবাজার।

এ ব্যাপারে ধামরাই উপজেলার এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও জানান, এপ্রিলের ১৬ তারিখে আয়শা’র করোনা পজিটিভ আসায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷ এর ১৪ দিনের মধ্যে গত দু’দিন আগে আরও দু’বার আয়েশার নমুনা সংগ্রহ করে পাঠানো হলে টেস্ট রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। তাই তাকে আজ বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর