রংপুরের চন্দনপাটে করোনা রোগী শনাক্ত

রংপুর সদর উপজেলার ৩ নং চন্দনপাট ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ী পার্শ্ববর্তী সদ্যপুষ্করনী ইউনিয়নের ফাজিল খাঁ গ্রামে।

এলাকা বাসীর সাথে কথা বলে জানা যায়, করোনা আক্রান্ত ব্যক্তির স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নয়দিন আগে তিনি নারায়ণগঞ্জ থেকে শশুরবাড়ীতে আসেন। আসার পর তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

আজ ২ মে তার করোনাভাইরাস পজেটিভ আসে। বর্তমানে তাকে রংপুর সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে রাখা হয়েছে। এদিকে রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুর ইসলামের নির্দেশে কোতয়ালী থানা পুলিশের উপপরিদর্শক শহিদুজ্জামান এর নেতৃত্বে বৈকুন্ঠপুর নয়াপাড়ার রফিকুল ইসলামের বাড়ীসহ আশপাশের কয়েকটি বাড়ী লকড-ডাউন করেছে।

এসময় স্থানীয় চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমানসহ স্থানীয় ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্যরা ও স্থানীয় গ্রামপুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর