ঠাকুরগাঁওয়ে নারীসহ ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ১৯

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

শনিবার (২ মে) রাত ৯ টায় এম আব্দুর রহিম রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিবেস সরকার ও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান আইইডিসিআরের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত ব্যক্তিদের দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত ওই নারী ও এক পুরুষের বাসা হরিপুর উপজেলায়। তারা উভয়ই নারায়ণগঞ্জ ফেরত। তাদের উভয়ের বয়স ২০ বছর। অপর আক্রান্ত ব্যক্তির বাসা বালিয়াডাঙ্গী উপজেলায়। তার বয়স ৫৫ বছর। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় ঢাকা ফেরত ডিএমপির এক কনস্টেবল; মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮ টায় নারায়ণগঞ্জ ফের‍ত এক যুবক; সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ ফেরত বাবা-ছেলেসহ ৩ জন, ঢাকা ফেরত ২ যুবক, রংপুর ফেরত এক যুবক; রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় গাজীপুর ফেরত এক যুবক, মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা ফেরত এক যুবতী, শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত এক যুবক, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ৭ বছরের কন্যা শিশুসহ ২ জন এবং শনিবার (১১ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ৩ যুবকের শরীরে করোনা শনাক্তের খবর আইইডিসিআরের বরাত দিয়ে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর