কুমিল্লা থেকে পালিয়ে যাওয়া এক করোনা রোগীকে চট্টগ্রামে আটক করেছে বন্দর থানা পুলিশ। আটকের পর ওই যুবককে লকডাউন করা হয়েছে। এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘ থেকে পালিয়েছিল করোনা আক্রান্ত এই যুবক।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড় বাড়ি গ্রামের ওই যুবক বাড়িতে আসেন। খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফল পজিটিভ আসে।
বৃহস্পতিবার বিকালে তার বাসায় গেলে যুবকের মা জানান, সে ২৬ এপ্রিল বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে গেছে। পরে তাকে চট্টগ্রাম থেকে আটক করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস